২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মহিলা কাবাডি দলের লক্ষ্য শিরোপা

ভারতের অন্ধ্রপ্রদেশে আমন্ত্রণমূলক মহিলা কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ দলের লক্ষ্য শিরোপা জয় করা। লক্ষ্য পূরণে সোমবার রওনা দিচ্ছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 10:39 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

অন্ধ্রপ্রদেশ কাবাডি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৪ থেকে ১৮ জানুয়ারি এই প্রতিযোগিতা হবে। বাংলাদেশ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারতের কয়েকটি প্রাদেশিক দল।ভারতের পথে রওনা হওয়ার আগে রোববার বাংলাদেশ দলের অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা বলেন, “আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আশা করি এই টুর্নামেন্টে আমরা ভালো করবো। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।”এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল এক লাখ, রানার্স-আপ দল ৭৫ হাজার, তৃতীয় দল ৫০ হাজার এবং চতুর্থ দল ২৫ হাজার ভারতীয় রুপি পাবে।২০১২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত আমন্ত্রণমূলক বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মহিলা কাবাডি দল।বাংলাদেশ দল: শাহনাজ পারভীন মালেকা (অধিনায়ক), শিলা, শাহীন আরা, বেবী, পলি, রীমা, জুনি চাকমা, রুপালী, শিলা আক্তার, কচি রানী মণ্ডল ও মাসুমা জান্নাত।কোচ: সুবিমল চন্দ্র দাস।