সামিট গলফের শীর্ষে সোহেল ও মিলন
সামিট ওপেন গলফ প্রতিযোগিতার পেশাদার বিভাগে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন সাখাওয়াত হোসেন সোহেল ও মিলন আহমেদ।
রোববার কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হওয়া বাংলাদেশ পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে দুজনই পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন।আগামী মাসে এশিয়ান ট্যুরের বাছাই পর্ব খেলতে যাওয়া জামাল হোসেন মোল্লার শুরুটা তেমন ভালো হয়নি। পারের চেয়ে এক শট বেশি খেলে ষোড়শ স্থানে আছেন তিনি।ঢাকা এসএ গেমসের সোনা জয়ী দুলাল হোসেন পারের সমান শট খেলে একাদশ স্থানে আছেন। তার পরেই আছেন জাকিরুজ্জামান।
