আজারেঙ্কার হ্যাটট্রিক শিরোপায় উইলিয়ামস বাধা
অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে দুর্দমনীয় সেরেনা উইলিয়ামসকেই বড় বাধা হিসেবে দেখছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই এই শীর্ষ দুই বাছাই খেলোয়াড়ের। তাই বেলারুশের আজারেঙ্কা বলছেন, শিরোপা ধরে রাখতে হলে শুধু উইলিয়ামসকে নয়, হারাতে হবে সব প্রতিপক্ষকেই।
শিশুদের 'টেনিস ডে'তে বিশাল আকারের র্যাকেট হাতে আজারেঙ্কা।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী উইলিয়ামসের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের ফল অবশ্য মোটেও আজারেঙ্কার পক্ষে নেই। ১৭ বারের দেখায় মাত্র তিনবার জিতেছেন তিনি। গত বছর ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসের ফাইনালে আজারেঙ্কাকে সরাসরি সেটে হারিয়েছিলেন ৩২ বছর বয়সী উইলিয়ামস।
অস্ট্রেলিয়া ওপেনের ট্রফি হাতে বর্তমান দুই চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।
আর শেষ চারে আজারেঙ্কার সম্ভাব্য প্রতিপক্ষ তৃতীয় বাছাই রাশিয়ার মারিয়া শারাপোভা। ২৪ বছর বয়সী আজারেঙ্কার সঙ্গে একই অর্ধে আছেন পঞ্চম বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা এবং অষ্টম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ।
