২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি লিগে পিএসজির জয়

ফরাসি লিগের শীর্ষস্থান আরো সুসংহত করলো পিএসজি। শনিবার রাতে দুর্বল দল অ্যাজাক্সিওর বিপক্ষে পিছিয়ে গিয়েও ২-১ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 12:16 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

পিএসজির গোলদুটো করেন আর্জেন্টিনার উইঙ্গার এসেকিল লাভেস্সি ও ফ্রান্সের মিডফিল্ডার ব্রাইস মাতুইদি। দুটো গোলেই অবদান রাখেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

ফরোয়ার্ড এদুয়েরো রিবেইরো দস সান্তোসের গোলে ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে গিয়েছিল অ্যাজাক্সিও।

এই জয়ের ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী মোনাকোর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থাকলো পিএসজি। শুক্রবার রাতে দুর্বল মপেলিয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে বড় বাজেটের দল মোনাকো।

লিগ ওয়ানের শিরোপা লড়াইয়ে থাকা অন্য দল লিল রোববারের ম্যাচে জয় পেলে মোনাকোকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে।

ফরাসি লিগে মোনাকোর হোঁচট