ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণ
শনিবার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ ও সংগঠকদের পুরস্কার দেয়া হয়েছে।
ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ক্রীড়া লেখক সমিতির সভাপতি হাসান উল্লাহ খান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তফা মামুন।বর্ষসেরা পুরস্কার ২০১১: সিদ্দিকুর রহমান (গলফ), মামুনুল ইসলাম (ফুটবল), সাকিব আল হাসান (ক্রিকেট), সালমা খাতুন (মহিলা ক্রিকেট), সাইক সিজার (জিমন্যাস্টিক্স), আ হ ম মুস্তফা কামাল (সংগঠক), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পৃষ্ঠপোষক), ফাহাদ রহমান (বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ, দাবা), অ্যাথলেট সাইদুর রব (বিশেষ সম্মাননা)।বর্ষসেরা পুরস্কার ২০১২ : তামিম ইকবাল (ক্রিকেট), মামুনুর রহমান চয়ন (হকি), মুশফিকুর রহিম (ক্রিকেট), এনামুল হোসেন রাজীব (দাবা), মাহবুব হারুন (কোচ হকি), সোহাগ গাজী (বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ, ক্রিকেট), লুৎফর রহমান বাদল (সংগঠক), ওয়ালটন (পৃষ্ঠপোষক), রিয়াজ উদ্দিন আল মামুন (বিশেষ সম্মাননা)।
