২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড যাচ্ছেন গলফার সিদ্দিকুর

থাইল্যান্ডের কিংস কাপে অংশ নিতে রোববার সকালে রওনা দিচ্ছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 09:09 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

ব্যাংকক থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে মালয় পেনিনসুলার হুয়া হিনের ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে ১৬ জানুয়ারি থেকে শুরু হবে ১০ লাখ মার্কিন ডলারের প্রতিযোগিতা কিংস কাপ।এই টুর্নামেন্টে ভালো করার আশাবাদ জানিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ গলফে অংশ নেয়া সিদ্দিকুর বলেন, “এই প্রতিযোগিতায় আমি আগেও খেলেছি। চেনা পরিবেশ হওয়ায় আশা করি ভালোই করতে পারবো।”“এশিয়ার প্রায় সব সেরা তারকা কিংস কাপে অংশ নেবেন। তাই আমার জন্য কাজটা তেমন সহজ হবে না। তবে ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”