২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে শিরোপা দেল পোর্তোর

অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজের শক্তিমত্তার জানান দিলেন হুয়ান দেল পোর্তো। শনিবার সিডনি আন্তর্জাতিক টেনিসের ফাইনালে বার্নার্ড টমিচকে ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

নৈতি প্রামানিক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:54 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

২০০৯ সালের ইউএস ওপেন জয়ী দেল পোর্তোর সামনে দাঁড়াতেই পারেনি বর্তমান চ্যাম্পিয়ন চমিচ, ৫৩ মিনিটেই তাই শেষ হয় ফাইনালের লড়াই।

১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে দেল পোর্তো খেলবেন পঞ্চম বাছাই হিসেবে।

শনিবারই অকল্যান্ড ওপেনের তাইওয়ানের লু ইয়েন-হুসানকে হারিয়ে শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের জন ইসনার।

কুইয়ং ক্লাসিক টুর্নামেন্টে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সপ্তম চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন জাপানের কেই নিশিকোরি।