২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত ময়েস

রেফারির কড়া সমালোচনা করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড ময়েসকে অভিযুক্ত করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 12:38 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার এফএ জানিয়েছে, অভিযোগের জবাব দেয়ার জন্য আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত সময় দেয়া হয়েছে ময়েসকে।

গত মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হারার পর রেফারির কড়া সমালোচনা করেন ময়েস। তিনি বলেন, ম্যান ইউকে প্রতিপক্ষের সঙ্গে রেফারির বিপক্ষেও খেলতে হয়েছে।

কয়েকদিন আগেই ম্যানচেস্টার সিটির কাছে ম্যাচে হারার পর রেফারিকে নিয়ে মন্তব্য করে ৮ হাজার পাউন্ড জরিমানা গুনেছিলেন লিভারপুলের কোচ ব্রেন্ডান রজার্স।