২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়ালোকের সাবেক সম্পাদক নীরুর জীবনাবসান

চলে গেলেন পাক্ষিক ক্রীড়ালোকের সাবেক সম্পাদক ও সাপ্তাহিক রোববারের সাবেক নির্বাহী সম্পাদক মাহাবুবুল হাসান নীরু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 08:36 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৪৯ বছর।দীর্ঘ দিন দুরারোগ্য ক্যান্সারে ভোগা নীরুকে তাঁর জন্মস্থান রংপুরে দাফন করা হয়েছে।

সাংবাদিকতা করা ছাড়াও ছড়া, উপন্যাস ও গল্প লিখতেন নীরু। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৭টি। এর মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয়তা পেয়েছে। একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।১৯৬৫ সালের ১ জুন রংপুর জেলার পীরগাছা থানার অনÍরাম গ্রামে জন্ম নেয়া নীরু ১৯৯০ সালে যোগ দেন সাপ্তাহিক রোববার পত্রিকায়। প্রথমে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিলেও এক সময় পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।২০০৮ সালে কানাডায় পাড়ি জমানোর পর সেখানেই স্থায়ীভাবে বসবাস করছিলেন নীরু। মাস দুয়েক আগে ‍ফিরেছিলেন ঢাকায়। কিন্তু ঢাকায় বেশির ভাগ সময় হাসপাতালেই কাটাতে হয়েছে এই গুণী সাংবাদিককে।