রিয়ালের তদন্তে নির্দোষ ডি মারিয়া
গত সোমবার লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে মাঠ থেকে বের হবার সময় আনহেল ডি মারিয়ার ‘আপত্তিকর’ অঙ্গভঙ্গি তদন্ত করে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এই আর্জেন্টাইন ফরোয়ার্ড সম্পূর্ণ নির্দোষ।
ডি মারিয়ার 'অঙ্গভঙ্গি' নিয়ে তদন্ত
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে খেলার ৬৪ মিনিটের সময় বিতর্কিত ঘটনাটার জন্ম। সে সময় ডি মারিয়ার জায়গায় গ্যারেথ বেলকে মাঠে নামান রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।মাঠ থেকে দৌড়ে বের হবার সময় দুই পায়ের সংযোগস্থলে হাত রাখায় সমালোচনার মুখে পড়েন ডি মারিয়া। অনেকে এতে আপত্তি জানালেও তার মতে সেটা ছিল স্বাভাবিক একটা ‘অঙ্গভঙ্গি’।কারো কারো অবশ্য ধারণা, তাকে লক্ষ্য করে বিদ্রুপ করা দর্শক অথবা আনচেলত্তিকে উদ্দেশ্য করে অমন ‘অশোভন’ অঙ্গভঙ্গি করেছিলেন ২৫ বছর বয়সী ডি মারিয়া।
