২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আফ্রিকা-সেরা তোরে

আবারো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন ইয়াইয়া তোরে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন আইভরি কোস্টের মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 05:37 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে পুরস্কার হাতে পাওয়া তোরে পেছনে ফেলেছেন জাতীয় দলে সতীর্থ তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা এবং নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওবি মিকেলকে।টানা তৃতীয়বারের মতো আফ্রিকার বর্ষসেরা নির্বাচিত তৃতীয় ফুটবলার তোরে। ১৯৯১ থেকে ১৯৯৩ ঘানার আবেদি পেলে এবং ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্যামেরুনের স্যামুয়েল এতো এই পুরস্কার পেয়েছিলেন।এই অনন্য অর্জন স্পর্শ করে দারুণ খুশি ৩০ বছর বয়সী তোরে। পুরস্কার হাতে নিয়ে ম্যানচেস্টার সিটির নির্ভরযোগ্য খেলোয়াড় বলেন, “(মাঠে) এখন আমি যা করছি তা খুব ভালো ভাবেই করছি এবং তাতে আমি খুব খুশি।”“এটা (পুরস্কার জয়) খুব কঠিন ছিল। কারণ আমার প্রতিপক্ষরা ছিল খুবই ভালো। ওবি মিকেল আর দ্রগবা বেশ ভালো খেলেছিল। তাই ভেবেছিলাম আমি হয়তো হেরে যাব। আজ আমি যেমন ভাগ্যবান, তেমনি নিজেকে নিয়ে গর্বিতও।”