২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপ থেকে ইন্টারের বিদায়

উদিনেসের কাছে ১-০ গোলে হেরে ইতালিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। তবে সাম্পদোরিয়াকে একই ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে এএস রোমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

উদিনেসের মাঠে একমাত্র গোলটির জন্ম ৩২ মিনিটের সময়। ইন্টারের ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকদের জয়সূচক গোল উপহার দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাইকোসুয়েল।ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় রোমার জয়ের নায়ক গ্রিক ডিফেন্ডার ভাসিলিস তোরোসিদিস। ষষ্ঠ মিনিটে তার গোলেই শেষ আটে ওঠার পথ প্রশস্ত হয়ে যায় রোমার।এরপর আরো বেশ কিছু সুযোগ পেলেও প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় জয়ের ব্যবধান বড় করা সম্ভব হয়নি জুভেন্টাসের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতার সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন রোমার।