২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটের পথে রিয়াল

কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার শেষ ষোলো দলের লড়াইয়ের প্রথম লেগে তারা ২-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 04:26 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে স্পেনের সফলতম দল রিয়ালের দুই গোলদাতা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ও স্প্যানিশ স্ট্রাইকার জেসে রদ্রিগেস।১৮ মিনিটে বেনজেমার লক্ষ্যভেদে এগিয়ে যায় রিয়াল। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের দারুণ এক ফ্রি-কিক থেকে হেড করে গোলটি করেন তিনি।বিরতির আগ পর‌্যন্ত এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ পেলেও ক্রিস্টিয়ানো রোনালদো ও বেনজেমার ব্যর্থতায় রিয়াল আর গোলের দেখা পায়নি। তবে ৫৯ মিনিটে হতাশ হতে হয়নি। রোনালদোর বাড়ানো বল থেকে অসাধারণ এক কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন জেসে।তবে পরের মিনিটেই পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মদ্রিচের পাস থেকে একটি সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো।আগামী বুধবার ওসাসুনার মাঠে হবে ফিরতি লেগ।কোপা দেল রের অন্য দুই ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়াল এবং রায়ো ভায়েকানো ও লেভান্তে গোলশূন্য ড্র করেছে।