২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ফরাসি কাপে বড় জয় পেয়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 01:04 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার রাতে ৫-২ গোলে লিগ ওয়ানের শীর্ষে থাকা পিসজি হারিয়েছে লিগ টুর দল স্তাদে ব্রাস্তকে।

সুইডেনের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ ও ইতালির মিডফিল্ডার চিয়াগো মত্তার গোলে প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় অতিথিরা।

বিরতির আগেই আরো দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইব্রা। পিএসজির অন্য গোলটি করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সি।