২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রীষ্মে হচ্ছে না কাতার বিশ্বকাপ'

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ গ্রীষ্মকালে হচ্ছে না বলে জানিয়েছেন ফিফার মহাসচিব জেরোমে ভালকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা মহাসচিব জেরোম ভালকে। ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা মহাসচিব জেরোম ভালকে।

কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা। কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা।

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের ঘোষণার মুহূর্ত কাতারে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের ঘোষণার মুহূর্ত

'কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল'

কাতার বিশ্বকাপ শীতকালে চান ব্লাটার

শীতকালে বিশ্বকাপ আয়োজনের পক্ষে উয়েফা

কাতার বিশ্বকাপ: ফিফার টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রচণ্ড তাপমাত্রায় বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক চলছিল।

বুধবার রেডিও ফ্রান্সকে ভালকে জানান, কাতার বিশ্বকাপ জুন ও জুলাইয়ে হচ্ছে না।

"সত্যি কথা বলতে কি, আমি মনে করি এটা ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে হতে পারে।"

তার মতে, ১৫ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত সময়টায় সেখানকার আবহাওয়া সবচেয়ে অনুকূলে থাকবে। তখন সেখানকার তাপমাত্র থাকবে ইউরোপের উষ্ণ বসন্তের মতো, গড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

"এটা হবে ফুটবল খেলার জন্য আদর্শ।"

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে নেয়া হবে কিনা তা নির্ধারণে গত অক্টোবরে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা মহাসচিব জেরোম ভালকে।

ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা মহাসচিব জেরোম ভালকে।

ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা মহাসচিব জেরোম ভালকে।

গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায় অনেক দেশ। তাদের আশঙ্কা, প্রচণ্ড গরমে খেলা হলে তা খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

এরপর কাতারে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নেয়াটা 'ভুল' ছিল বলে স্বীকার করেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটির প্রচণ্ড তাপমাত্রার জন্য বিশ্বকাপের সময়টা শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এরই প্রেক্ষিতে এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসক, খেলা সম্প্রচারকারী, স্পন্সর ও প্রভাবশালী ইউরোপীয় লিগগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এই টাস্কফোর্স ২০২২ বিশ্বকাপের সময়সূচি নিয়ে আলোচনা করবে।

উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। তবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইতোমধ্যে জুন-জুলাই থেকে সরিয়ে শীতের সময় টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে মত দিয়েছে।

২০১০ সালের ডিসেম্বরে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পায় কাতার।