২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপে আতলেতিকোর হোঁচট

স্পেনের কোপা দেল রেতে হোঁচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। সোমবার ‘কিংস কাপ’ নামে পরিচিত প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম পর্বে ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 01:14 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

গোলের পর ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের উচ্ছ্বাস। গোলের পর ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের উচ্ছ্বাস।

ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান পর্তুগালের স্ট্রাইকার হেল্ডার পস্তিগা। ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান পর্তুগালের স্ট্রাইকার হেল্ডার পস্তিগা।

ভ্যালেন্সিয়ার মাঠে প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। বেশ ক'টি সুযোগ পেলেও আক্রমণভাগের ভাগের ব্যর্থতায় গোল পায়নি তারা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ছিল ভ্যালেন্সিয়া কিন্তু ৭২ মিনিটে ধারার বিপরীতে এগিয়ে যায় আতলেতিকো। হেড করে দলকে এগিয়ে দেন স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া।

ইনজুরি সময়ের শেষ মুহূর্তে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান পর্তুগালের স্ট্রাইকার হেল্ডার পস্তিগা।

ফিরতি লেগে আগামী মঙ্গলবার ঘরের মাঠে খেলবে আতলেতিকো।

লিগে ১৮ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। বার্সেলোনার পয়েন্টও তাদের সমান তবে গোল ব্যবধানে এগিয়ে বার্সা।