২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের অনুশীলনে বাধা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংলগ্ন ‘সিনথেটিক টার্ফে’ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলকে অনুশীলন করতে দেয়নি স্থানীয় কয়েকজন যুবক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 09:45 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার দুপুর ২টায় মোহামেডান খেলোয়াড়রা অনুশীলন করতে গেলে তাদের ফিরিয়ে দেয় স্থানীয় যুবকেরা।

মোহামেডান অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, “আমরা যখন টার্ফে যাই, তখন দেখলাম, স্থানীয় কয়েকজন যুবক টার্ফে ফুটবল খেলছে। আমরা অনুশীলন করতে চাইলে তারা আমাদের বলে, ‘এখন আমরা ফুটবল খেলবো। আমাদের পক্ষে এখন সম্ভব না উঠে যাওয়া’।”

বাফুফের এই টার্ফে আরামবাগের স্থানীয়দের অধিপত্য বহুদিন ধরেই রয়েছে। বেশ কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলকেও ফিরিয়ে দেয় স্থানীয় কয়েকজন।

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “মোহামেডান অনুশীলন করতে আসার আগে আমাদের জানিয়ে আসেনি। তারা যদি জানিয়ে আসতো. সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা করে দিতে পারতাম। এর আগে তারা যখনই এসেছে, আমরা ব্যবস্থা করে দিয়েছি।”