২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালন ডি’অরে যাচ্ছেন রোনালদো

সুইজারল্যান্ডে জুরিখে আগামী সোমবার ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 02:24 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোনালদো জাদুঘরে রয়েছে তার পাওয়া শতাধিক পুরস্কার। আরো পুরস্কার রাখার জন্য জায়গাও আছে খালি। রোনালদো জাদুঘরে রয়েছে তার পাওয়া শতাধিক পুরস্কার। আরো পুরস্কার রাখার জন্য জায়গাও আছে খালি।

ব্লাটারের ‘কৌতুকে’ খেপেছেন রোনালদো

বর্ষসেরার লড়াইয়ে রোনালদো, রিবেরি ও মেসি

সম্প্রতি ফিফা সভাপতি জেপ ব্লাটারের এক মন্তব্যের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন শুরু হয়- হয়তো ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাবেন না রোনালদো।

এক অনুষ্ঠানে ব্লাটার বলেছিলেন, বর্ষসেরা ফুটবলার হিসেবে তার পছন্দ টানা চার বার পুরস্কার জেতা মেসি। এ সময় রোনালদোকে নিয়ে 'কৌতুক'ও করেন তিনি। এ নিয়ে পরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রোনালদো।

বর্ষসেরা হওয়ার দৌড়ে টানা চারবারের আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরির সঙ্গে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ২০০৮ সালের বর্ষসেরা রোনালদো।

সোমবার লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো বলেন, “ঐ অনুষ্ঠানে আমি যাব। জানি না এটা (ফিফা ব্যালন ডি’অর) আমি জিতবো কিনা। যদি জিতি, তাহলে তা দারুণ হবে।”