২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর নৈপুণ্যে রিয়ালের সহজ জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সহজ জয় দিয়ে বছর শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে স্পেনের লা লিগায় সেলতা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 08:47 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সেলতা ভিগোর জালে দ্বিতীয় গোল করে রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স সেলতা ভিগোর জালে দ্বিতীয় গোল করে রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়া গোলের পর সতীর্থদের আলিঙ্গনে স্ট্রাইকার করিম বেনজেমা। ছবি: রয়টার্স দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়া গোলের পর সতীর্থদের আলিঙ্গনে স্ট্রাইকার করিম বেনজেমা। ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়া গোল করে উদযাপন করিম বেনজেমার। ছবি: রয়টার্স রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়া গোল করে উদযাপন করিম বেনজেমার। ছবি: রয়টার্স

বড়দিনের বিরতিতে একটুও ধার কমেনি রিয়ালের সবচেয়ে বড় তারকা রোনালদোর। ৮২ ও ৯০ মিনিটে দু'টি গোল করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান তারই। দলের শেষ গোলটি করে ক্যারিয়ারে ৪০০ গোলও পূর্ণ করেন পর্তুগালের এই তারকা।

উদযাপন করিম বেনজেমার।

উদযাপন করিম বেনজেমার।

উদযাপন করিম বেনজেমার।

গোলের পর সতীর্থদের আলিঙ্গনে বেনজেমা।

গোলের পর সতীর্থদের আলিঙ্গনে বেনজেমা।

গোলের পর সতীর্থদের আলিঙ্গনে বেনজেমা।

নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাবেউয়ে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে রিয়ালকে এগিয়ে নেয়ার কৃতিত্ব ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমার।

এ জয়ের পরও পয়েন্ট তালিকার তিন নম্বরেই আছে রিয়াল। ১৮ খেলায় তাদের পয়েন্ট ৪৪। সমান খেলায় ৪৯ পয়েন্ট করে নিয়ে প্রথম দুটি স্থানে রয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

জোড়া গোলের সুবাদে ২০ গোল নিয়ে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের দিয়াগো কস্তাকে ছাড়িয়ে গেলেন রোনালদো। কস্তার গোল ১৯টি।

ম্যাচে নিজের গোল দু'টি রোনালদো উৎসর্গ করেছেন তার স্বদেশী প্রয়াত কিংবদন্তি ইউজেবিওর উদ্দেশ্যে।

পর্তুগালের প্রয়াত এই স্ট্রাইকারের স্মরণে ম্যাচ শুরুর আগে সান্তিয়াগো বার্নাবেউতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যাচ শেষে রোনালদো বলেন, "ইউজেবিও, আমি এই দুটো গোল আপনার প্রতি উৎসর্গ করলাম। আসলে আপনিই এই গোলদুটো করেছেন। আপনি সবসময় আমার হৃদয়ে থাকবেন।"

"আমরা সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়েছি", যোগ করেন রোনালদো।

লা লিগার শীর্ষ ৬ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল-ব্যবধান

পয়েন্ট

বার্সেলোনা

১৮

১৬

১

১

৪১

৪৯

আতলেতিকো মাদ্রিদ

১৮

১৬

১

১

৩৬

৪৯

রিয়াল মাদ্রিদ

১৮

১৪

২

২

৩১

৪৪

আথলেতিক বিলবাও

১৮

১০

৩

৫

৩

৩৩

রিয়াল সোসিয়েদাদ

১৮

৯

৫

৪

১২

৩২

ভিয়ারিয়াল

১৮

৯

৪

৫

১২

৩১