২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হারলো ইন্টার

ইতালির শীর্ষ লিগ সেরি আয় হার দিয়েই শুরু হলো ইন্টার মিলানের নতুন বছরের পথচলা। সোমবার লাৎসিওর মাঠে ১-০ গোলে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 01:49 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

এদিন ঘরের মাঠে লাৎসিওর একমাত্র গোলদাতা জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। ৮১ মিনিটে দারুণ এক ভলি থেকে জয়সূচক গোলটি করেন তিনি।

টানা তিনটি ড্র এবং একটি হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারানোর সুখকর অনুভূতি নিয়েই বড়দিনের ছুটিতে গিয়েছিল ইন্টার। কিন্তু আবারো তারা ব্যর্থতার গণ্ডিতে বন্দি হয়ে পড়লো।

এই হারের ফলে ১৮ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ইন্টার। দশম স্থানে লাৎসিওর পয়েন্ট ২৩। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দুই ও তিন নম্বরে থাকা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ৪১ ও ৩৯।সেরি আয় দিনের প্রথম ম্যাচে নাপোলি ২-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। আর ব্রাজিলের মিডফিল্ডার কাকার জোড়া গোলের সুবাদে মিলান ৩-০ গোলে হারায় আতালান্তাকে। একাদশ স্থানে থাকা মিলানের পয়েন্ট ২২।

এছাড়া অন্যান্য ম্যাচে কাতানিয়া ২-০ গোলে বোলোনিয়াকে, জেনোয়া ২-০ গোলে সাসসুয়োলোকে, পারমা ৩-১ গোলে তুরিনোকে এবং হেলাস ভেরোনা একই ব্যবধানে উদিনেসেকে হারিয়েছে।

সেরি আ-এর পয়েন্ট তালিকায় শীর্ষ ১০ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল-পার্থক্য

পয়েন্ট

জুভেন্টাস

১৮

১৬

১

১

৩১

৪৯

এএস রোমা

১৮

১২

৫

১

২৫

৪১

নাপোলি

১৮

১২

৩

৩

১৮

৩৯

ফিওরেন্তিনা

১৮

১১

৩

৪

১৪

৩৬

হেলাস ভেরোনা

১৮

১০

২

৬

৭

৩২

ইন্টার মিলান

১৮

৮

৭

৩

১৫

৩১

তুরিনো

১৮

৬

৭

৫

৪

২৫

পারমা

১৮

৫

৮

৫

০

২৩

জেনোয়া

১৮

৬

৫

৭

-১

২৩

লাৎসিও

১৮

৬

৫

৭

-৩

২৩

মিলানের জয়ে কাকার শততম গোল

সেরি আয় নাপোলির জয়

জুভেন্টাসে হারলো 'অপরাজিত' রোমা