হেস্টিংস দাবায় দ্বাদশ জিয়া
শেষ দুই রাউন্ডে জিতে ইংল্যান্ডের হেস্টিংস আন্তর্জাতিক দাবায় কিছুটা হলেও মান বাঁচিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
নয় রাউন্ডে শেষে ৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে থেকে মাঝারি মানের এই প্রতিযোগিতা শেষ করেছেন তিনি।
রোববার শেষ রাউন্ডে সাদা নিয়ে খেলে ইংল্যান্ডের আন্তর্জাতিক মাস্টার সিমন জে বি নটকে হারিয়েছেন জিয়া। অষ্টম রাউন্ডে কালো নিয়ে তিনি হারিয়েছিলেন ইংল্যান্ডের আরেক দাবাড়ু ম্যাথু জে ওয়াডসোর্থকে।
এই টুর্নামেন্টের প্রথম চার রাউন্ডে তিনটি জয় একটি ড্রর পর পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে হেরে গিয়েছিলেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। সপ্তম রাউন্ডেও ড্র করেছিলেন জিয়া।
এই টুর্নামেন্টের কয়েকদিন আগে লন্ডন চেস ক্লাসিকে ফিদে ওপেনে নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৮তম হয়েছিলেন জিয়া।
