এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল
টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল।
শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুই অর্ধে দুটি গোল করেছে প্রতিযোগিতার ১৩ বারের চ্যাম্পিয়নরা।৩১ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কাজোরলা এগিয়ে দেন স্বাগতিক দলকে।৬২ মিনিটে আর্সেন ভেঙ্গারের দলের জয় নিশ্চিত করা গোলটি আরেক মিডফিল্ডার চেক প্রজাতন্ত্রের তমাস রসিচকির।
