২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবীর সঙ্গে গিটার হাতে মেসি

চোট থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য আর্জেন্টিনায় পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা লিওনেল মেসি নববর্ষ উদযাপন করেছেন বান্ধবী আনতোনেল্লা রোক্কুস্সোর সঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 12:17 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বার্সেলোনায় ফেরার আগে বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন মেসি। বার্সেলোনায় ফেরার আগে বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন মেসি।

বান্ধবীর সঙ্গে নববর্ষ উদযাপন মেসির। বান্ধবীর সঙ্গে নববর্ষ উদযাপন মেসির।

নতুন বছরের জন্য তৈরি রোনালদো। নতুন বছরের জন্য তৈরি রোনালদো।

চোট থেকে সেরে উঠেছেন মেসি

বার্সেলোনার এই তারকা ফুটবলারের বৃহস্পতিবার বার্সেলোনায় ফেরার কথা রয়েছে। তার আগে বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোরই কথা তার।

অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া ছবিতে দেখা যাচ্ছে, নিজের এলাকা রোসারিওর একটি বাগানে রোদ পোহাতে পোহাতে গিটার বাজাচ্ছেন মেসি। তার বান্ধবীর হাতেও রয়েছে একটি খেলনা গিটার।

এ জুটিতে বেশ আমোদেই ছিলেন তখন। আন্তোলিয়াও লিখেছেন, বছরটা একটু সঙ্গীত দিয়েই বরণ করা হোক না।

বান্ধবীর সঙ্গে নববর্ষ উদযাপন মেসির।

বান্ধবীর সঙ্গে নববর্ষ উদযাপন মেসির।

বান্ধবীর সঙ্গে নববর্ষ উদযাপন মেসির।

২০১৩ সালে চোট বেশ ভুগিয়েছে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে। নতুন বছরে চোটমুক্ত থাকার কামনা করতেই পারেন চারবারের বিশ্বসেরা এই ফুটবলার।

বার্সেলোনায় উরুর চোট থেকে সেরে ওঠার প্রথম ধাপ শেষ করে দেশে ফেরেন মেসি। সেখানে তার দ্বিতীয় পর্যায়ের পুনর্বাসন প্রক্রিয়া চলার মাঝেই গত ২০ ডিসেম্বর চোট থেকে পুরোপুরি সেরে ওঠার সুখবর পান তিনি। এখন 'ফিটনেস' ফিরে পেলেই মাঠে নামতে পারবেন বার্সেলোনা তারকা।

আর আর্জেন্টিনার গ্রীষ্মে নিজেকে পুরো তরতাজা করে খেলার মাঠে ফিরতে মুখিয়েই আছেন মেসি।

নতুন বছরের জন্য তৈরি রোনালদোও

নতুন বছরের জন্য তৈরি রোনালদো।

নতুন বছরের জন্য তৈরি রোনালদো।

নতুন বছরের জন্য তৈরি রোনালদো।

বড়দিনের ছুটি শেষ হলো বলে, গত বছরে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নতুন বছরের জন্য পুরোপুরি প্রস্তুত।

পর্তুগালের এই ফুটবলার সামাজিক যোগাযোগের মাধ্যমে আরাম-আয়েশের ছবি দিলেও এটাও জানিয়ে দিয়েছেন, ২০১৪ সালের জন্য তৈরি হচ্ছেন তিনি।

বার্তায় তিনি লিখেছেন "শেষ একটা মাসাজ নিয়ে নতুন বছরের জন্য তৈরি হচ্ছি।"

২০১৩ সালের ফর্মটা নতুন বছরে নিয়ে যাওয়ার জন্য 'ফিট' তো থাকা চাই।