২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার অভাবে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা

দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মঙ্গলবারও শুরু হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কবে শুরু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিবেদক

আমিনুল হক খোকন, দুবাই থেকে

Published : 30 Dec 2013, 11:19 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও খেলার জন্য পুলিশী নিরাপত্তার কোনো আশ্বাস না পাওয়ায় বাফুফে লিগ শুরু করার সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে মাত্র দু’টি ম্যাচের পর অনাকাঙ্খিত বিরতি আরো দীর্ঘ হচ্ছে।বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ করেছি, তারা এই মুহুর্তে খেলার নিরাপত্তার জন্য পুলিশ দিতে রাজি হয়নি। অন্তত ২০-২৫ জন পুলিশ পেলেও আমরা খেলা চালিয়ে যেতাম।”“আশা করছি, মঙ্গলবার একটা ভালো সংবাদ পাবো। তখন হয়তো সিদ্ধান্ত নিতে পারবো, কবে শুরু করা যায় লিগ”, যোগ করেন তিনি।

গত শুক্রবার প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়েছিল। শনিবার পর্যন্ত দুটি ম্যাচ আয়োজন করেই বাফুফে বাধ্য হয় খেলা স্থগিত করে দিতে। প্রথমে রোববার খেলা বন্ধ রাখা হয়েছিল। পরে খেলার জন্য পুলিশী নিরাপত্তার কোন আশ্বাস না পাওয়ায় এই মেয়াদ বাড়াতে বাধ্য হয় তারা।

শুক্রবার লিগের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-০ গোলে হারায় নবগত উত্তর বারিধারাকে। শনিবার দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।