২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে হারিয়ে শিরোপা লড়াইয়ে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা-লড়াই জমিয়ে তুলেছে চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 01:21 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

চেলসিকে এগিয়ে দেয়া গোলের পর ছুটছেন স্ট্রাইকার স্যামুয়েল এতো। ধরার চেষ্টা মিডফিল্ডার অস্কারের। ছবি: রয়টার্স চেলসিকে এগিয়ে দেয়া গোলের পর ছুটছেন স্ট্রাইকার স্যামুয়েল এতো। ধরার চেষ্টা মিডফিল্ডার অস্কারের। ছবি: রয়টার্স

মার্তিন স্কারতেলের গোলে চেলসির বিপক্ষে এগিয়ে যায় লিভারপুল। ছবি: রয়টার্স মার্তিন স্কারতেলের গোলে চেলসির বিপক্ষে এগিয়ে যায় লিভারপুল। ছবি: রয়টার্স

চেলসির মাঠে লিভারপুলকে এগিয়ে দেয়া মার্তিন স্কারতেলের উদযাপন। ছবি: রয়টার্স চেলসির মাঠে লিভারপুলকে এগিয়ে দেয়া মার্তিন স্কারতেলের উদযাপন। ছবি: রয়টার্স

চেলসির মাঠে লিভারপুলকে এগিয়ে দেয়া মার্তিন স্কারতেলকে নিয়ে সতীর্থদের উদযাপন। ছবি: রয়টার্স চেলসির মাঠে লিভারপুলকে এগিয়ে দেয়া মার্তিন স্কারতেলকে নিয়ে সতীর্থদের উদযাপন। ছবি: রয়টার্স

চেলসিকে সমতায় ফেরানো গোলের পর এডেন হ্যাজার্ডের উদযাপনে যোগ দিলেন অস্কারও। ছবি: রয়টার্স চেলসিকে সমতায় ফেরানো গোলের পর এডেন হ্যাজার্ডের উদযাপনে যোগ দিলেন অস্কারও। ছবি: রয়টার্স

চেলসিকে এগিয়ে দেয়া গোলের পর ছুটছেন স্ট্রাইকার স্যামুয়েল এতো। ছবি: রয়টার্স চেলসিকে এগিয়ে দেয়া গোলের পর ছুটছেন স্ট্রাইকার স্যামুয়েল এতো। ছবি: রয়টার্স

১৯ রাউন্ড শেষে ৪০ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান তৃতীয়। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

বড়দিনের আগেও শীর্ষে থাকা লিভারপুল (৩৬ পয়েন্ট) টানা দ্বিতীয় ম্যাচ হেরে পঞ্চম স্থানে নেমে গেছে। গত বৃহস্পতিবার ম্যান সিটির কাছে হেরেছিল তারা।

চতুর্থ স্থানে থাকা এভারটনের পয়েন্ট ৩৭। ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের সংগ্রহ ৩৪ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ম্যান ইউর অবস্থান ষষ্ঠ।

মার্তিন স্কারতেলের গোল

মার্তিন স্কারতেলের গোল

মার্তিন স্কারতেলের গোল

স্কারতেলকে নিয়ে সতীর্থদের উদযাপন

স্কারতেলকে নিয়ে সতীর্থদের উদযাপন

স্কারতেলকে নিয়ে সতীর্থদের উদযাপন

জিতলেও ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চতুর্থ মিনিটে স্লোভাক ডিফেন্ডার মার্তিন স্কারতেলের গোলে পিছিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল চেলসি।

তবে ১৭ ও ৩৪ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড ও ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল এতোর লক্ষ্যভেদ বিরতির আগেই এগিয়ে দেয় জোসে মরিনিয়োর দলকে।

এডেন হ্যাজার্ডের উদযাপনে যোগ দিলেন অস্কারও

এডেন হ্যাজার্ডের উদযাপনে যোগ দিলেন অস্কারও

এডেন হ্যাজার্ডের উদযাপনে যোগ দিলেন অস্কারও

গোলের পর ছুটছেন এতো

গোলের পর ছুটছেন এতো

গোলের পর ছুটছেন এতো

স্বাগতিকরা শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মূল্যবান তিনটি পয়েন্ট পাওয়ার আনন্দে মেতে ওঠে।

রোববার ইপিএলের অন্যান্য ম্যাচে আর্সেনাল ১-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে, এভারটন ২-১ গোলে সাউথহ্যাম্পটনকে এবং টটেনহ্যাম ৩-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে।

ইপিএল-এর শীর্ষ ৮ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল-পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

১৯

১৩

৩

৩

১৯

৪২

ম্যানচেস্টার সিটি

১৯

১৩

২

৪

৩৩

৪১

চেলসি

১৯

১২

৪

৩

১৬

৪০

এভারটন

১৯

১০

৭

২

১৩

৩৭

লিভারপুল

১৯

১১

৩

৫

২১

৩৬

ম্যানচেস্টার ইউনাইটেড

১৯

১০

৪

৫

১০

৩৪

টটেনহ্যাম

১৯

১০

৪

৫

-২

৩৪

নিউক্যাসল

১৯

১০

৩

৬

৫

৩৩