২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কি করতে গিয়ে শুমাখার আহত

ফ্রান্সে স্কি করতে গিয়ে আহত হয়েছেন ফর্মুলা ওয়ান রেসিংয়ের কিংবদন্তি মিখায়েল শুমাখার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 09:18 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

ফ্রেঞ্চ আল্পসে, স্যাভোয়া অঞ্চলের মেরিবেল নামের একটি জায়গায় স্কি করতে গিয়ে মাথায় ব্যথা পেয়েছেন ফর্মুলা ওয়ানে ৭ বারের চ্যাম্পিয়ন।ফ্রান্সের ‘আরএমসি’ নামের একটি রেডিও স্টেশন জানিয়েছে, মাথায় ব্যথা পেলেও শুমাখার জ্ঞান হারাননি। তার জীবন নিয়েও কোনো সংশয় নেই।মেরিবেলের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “১৫ কিলোমিটার দূরে, মুটিয়ে নামের একটি জায়গার হাসপাতালে হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ কী, তা জানতে তদন্ত শুরু করতে যাচ্ছে পুলিশ।”গত বছরের অক্টোবরে ফর্মুলা ওয়ান থেকে অবসর নেন ৪৪ বছর বয়সী শুমাখার।