২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় কারাতে প্রতিযোগিতায় মুনের স্বর্ণ পদক

ভারতের কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সোনা জিতেছেন বাংলাদেশের হাসান খান মুন। বৃহস্পতিবার ব্যক্তিগত কাতা বিভাগে সোনা জিতেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:17 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

আগের দিন দুটি রুপা জিতেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ বিভাগে আবির হাসান ও বৃষ্টি রুপা জিতেছেন।

৭ দেশের এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ জন কারাতেকার অংশ নিয়েছেন।

তবে বাংলাদেশ দলের সঙ্গে যেতে পারেননি এসএ গেমসে সোনা জয়ী হোসেন খান মুন। তিনি বলেন, “ভারতীয় দূতাবাস আমাকে ভিসা না দেয়ায় দলের সঙ্গে যেতে পারিনি। দূতাবাস থেকে আমাকে বলা হয়েছিল ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি লাগবে। আমি তা যোগাড় করতে পারিনি।”

“অন্যরা অবশ্য ভ্রমণ ভিসায় গিয়েছে। আমি আবেদন করেছিলাম ক্রীড়া ভিসার জন্য। তাই আমি যেতে পারিনি।”

কলকাতায় বুধ ও বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।