২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির প্রাথমিক বাছাইয়ে আরো ১৯ খেলোয়াড়

মার্চে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকির বাছাই পর্বের বাংলাদেশ দলে ডাক পেলেন আরও ১৯ জন খেলোয়াড়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 07:43 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

সোমবার হকি ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করে।

এর আগে ট্রায়ালের মাধ্যমে ৪১ জন খেলোয়াড়কে বাছাই করেছিল ফেডারেশন। এখন ৪১ জনের সঙ্গে এই ১৯ জনকে নিয়ে প্রথমিক প্রস্তুতি শুরু হবে হবে।

ডাক পাওয়া খেলোয়াড়দের বুধবার বিকেল চারটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পাকিস্তানি কোচ নাভিদ আলমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন: অসিম গোপ, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রহমান চয়ন, তাপস বর্মন, খোরশেদুর রহমান, সাব্বির হোসেন, হাসান যুবায়ের, কৃষ্ণ কুমার দাস, মাইনুল ইসলাম, রোকনুজ্জামান, পুষ্কর ক্ষিসা মিমো, আব্দুল মালেক, রোমান সরকার, ফরহাদ আহমেদ শিতুল, সাদেকুর রহমান সিতুল, সারোয়ার হোসেন, ইরফানুল হক, রুবেল ও শেখ মো. নান্নু।