২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা

শনিবার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০১১ ও ২০১২ সালের বর্ষসেরা পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

আগামী শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

ক্রীড়া লেখক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক ও সংগঠকের হাতে পুরস্কার তুলে দেবেন।

বর্ষসেরা পুরস্কার ২০১১: সিদ্দিকুর রহমান (গলফ), মামুনুল ইসলাম (ফুটবল), সাকিব আল হাসান (ক্রিকেট), সালমা খাতুন (মহিলা ক্রিকেট), সাইক সিজার (জিমন্যাস্টিক্স), আ হ ম মুস্তফা কামাল (সংগঠক), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পৃষ্ঠপোষক), ফাহাদ রহমান (বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ, দাবা), সাইদুর রব (বিশেষ সম্মাননা)।

বর্ষসেরা পুরস্কার ২০১২ : তামিম ইকবাল (ক্রিকেট), মামুনুর রহমান চয়ন (হকি), মুশফিকুর রহিম (ক্রিকেট), এনামুল হোসেন রাজীব (দাবা), মাহবুব হারুন (কোচ হকি), সোহাগ গাজী (বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ, ক্রিকেট), লুৎফর রহমান বাদল (সংগঠক), ওয়ালটন (পৃষ্ঠপোষক), রিয়াজ উদ্দিন আল মামুন (বিশেষ সম্মাননা)।