২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে আবাহনী ও সেনাবাহিনী

বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

ফাইনাল হবে সোমবার।

শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আবাহনী ৬-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

বিজয়ী দলের শেখ মোহাম্মদ নান্নু দুটি এবং হাসান যুবায়ের নিলয়, আশরাফুল ইসলাম, দ্বীন ইসলাম ও নঈম উদ্দিন একটি করে গোল করেন।

দ্বিতীয় সেমিফাইনালে সেনাবাহিনী ৫-২ গোলে উষা ক্রীড়া চক্রকে হারিয়েছে।

সেনাবাহিনীর পক্ষে আব্দুল মালেক দুটি এবং রিপন কুমার, সাগর হোসেন ও মিলন হোসেন একটি করে গোল করেন।

উষার দুটো গোলই রুবেল হোসেনের।