২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা, গেতাফে আর শিরোপার কাকতাল

এটা একেবারেই কাকতাল- গেতাফের মাঠে জয় পেলে লা লিগায়ও চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। আর জিততে না পারলে শিরোপা হাতছাড়া হয়েছে। গত নয় বছর ধরে এমনটাই হচ্ছে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 12:24 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

নয় বছর আগে গেতাফে লা লিগায় উত্তরণের পর তাদের স্টেডিয়াম কলিসিয়াম আলফোনসো পেরেসে ছয় বার জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিবারই লিগে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর যে তিনবার জয় পায়নি বার্সেলোনা, শিরোপার দেখাও মেলেনি।

তবে গেতাফের সঙ্গে আগামী রোববারের এই 'শিরোপা নির্ধারণী' ম্যাচে বার্সেলোনা দলে নেই দুই তারকা লিওনেল মেসি ও নেইমার।

চোট কাটিয়ে মাঠে ফিরতে মেসি এখন আর্জেন্টিনায় অনুশীলন করছেন। আর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার গত ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় গেতাফের বিপক্ষে খেলতে পারছেন না নেইমার। বার্সেলোনার কাছ থেকে আগেভাগেই বড়দিনের ছুটি পেয়ে দেশে গিয়েছেন ব্রাজিলের এই তারকা।