২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রের শেষ ষোলোতে ভ্যালেন্সিয়া

ফিরতি লেগে তৃতীয় বিভাগের দল জিমনাস্তিক দ্য তারাগোনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে ভ্যালেন্সিয়া। প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার ঘরের মাঠে ৩৭ মিনিটের সময় ভ্যালেন্সিয়ার জয়সূচক গোলটি করেন স্পেনের স্ট্রাইকার ফ্রান্সিসকো আলকাসের।

পরবর্তী রাউন্ডে ভ্যালেন্সিয়ার সঙ্গী হয়েছে আথলেতিক বিলবাও। সেল্তা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে তারা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছিল বিলবাও।

সেরা ষোলোতে আরো উঠেছে রায়ো ভায়েকানো ও এসপানিওল।

স্প্যানিশ কিংস কাপ নামেও পরিচিত কোপা দেল রের শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের লড়াই হবে আগামী মাসে। ফেব্রুয়ারিতে সেমিফাইনাল ও ১৯ এপ্রিল ফাইনাল হবে। ফাইনালের ভেন্যু এখনো ঠিক হয়নি।