২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপের সেমি-ফাইনালে ম্যান ইউ, ওয়েস্ট হ্যাম

স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 10:45 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

লিগ কাপ থেকে চেলসির বিদায়, সেমিতে সিটি

বুধবার রাতে অন্য কোয়ার্টার-ফাইনালে পিছিয়ে পড়েও কোচবিহীন টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

নিজেদের মাঠে লিভারপুরের কাছে ৫-০ গোলে হারার পর সোমবার কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসকে বরখাস্ত করে টটেনহ্যাম। হোয়াইট হার্ট লেনে কোচ ছাড়া খেলতে নেমে বুধবার ইমানুয়েল আদেবায়রের গোলে এগিয়ে গিয়েছিল ক্লাবটি। কিন্তু ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান ম্যাট জার্ভিস। একটু পরেই মোদিবো মাইগার গোলে সেমি-ফাইনালে উঠে অতিথিরা।

অন্য কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৮ মাসের মধ্যে প্রথম গোল করেন ইংল্যান্ডের অ্যাশলে ইয়ং। ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে প্যাট্রিস এভরার গোলে জয় নিশ্চিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।

দুই লেগের সেমি-ফাইনালে ওয়েস্ট হ্যাম খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ চেলসিকে বিদায় করে দেয়া সান্ডারল্যান্ড।