লন্ডন চেস ক্লাসিকে জিয়া ১৮তম
লন্ডন চেস ক্লাসিকের ফিদে ওপেনে র্যাকিংয়ে ১৮তম হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। নয় ম্যাচে তিনি পেয়েছেন ৬ পয়েন্ট।
রোববার কেনসিংটনের অলিম্পিয়া কনফারেন্স সেন্টারে প্রতিযোগিতার নবম ও শেষ রাউন্ডে রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার অ্যালেক্সেই স্লাভিনের সঙ্গে সাদা নিয়ে খেলে ড্র করেন জিয়া। শেষ চারটি ম্যাচ ড্র করে কিছুটা পিছিয়ে পড়েন তিনি।
প্রতিযোগিতার প্রথম, তৃতীয় ও পঞ্চম রাউন্ডে সাদা নিয়ে খেলে জয় পেলেও বাকি ছয়টি রাউন্ডে ড্র করেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়া।
প্রতিযোগিতায় উল্লেখযোগ্য কোনো জয় পাননি জিয়া। দু'জন গ্রান্ডমাস্টারের মুখোমুখি হয়ে দু'টিতেই ড্র করেছেন।
চার জন আন্তর্জাতিক মাস্টারের সঙ্গে খেলে জিয়া জয় পেয়েছেন একটিতে। ড্র হয়েছে বাকি ম্যাচগুলো।
দু'জন ফিদে মাস্টারের সঙ্গে খেলে জিয়া একটিতে জয় পেলেও অপর ম্যাচটি ড্র হয়েছে। অপর জয়টা এসেছে একজন ক্যান্ডিডেট মাস্টারের বিপক্ষে।
