২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচ, কাভানির গোলে পিএসজির জয়

ভক্তদের আক্ষেপ বাড়িয়েই চলছেন পিএসজির সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। দুর্দান্ত খেলেও দেশকে বিশ্বকাপে নিতে পারেননি, কিন্তু ক্লাবের হয়ে সাফল্য পেয়েই চলছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 01:00 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

শনিবার রাতে রেনের বিপক্ষে পিএসজির ৩-১ ব্যবধানে জয়ে গোল পেয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানিও।

অন্য ম্যাচে গুইনগাম্পকে  ২-০ গোলে হারিয়ে পিএসজির সঙ্গে থেকে দুই পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে ফরাসি লিগের আরেকটি বড় বাজেটের দল মোনাকো।

Image
পেনাল্টি থেকে ইব্রাহিমোভিচের গোল।

পেনাল্টি থেকে ইব্রাহিমোভিচের গোল।

Image
গোল করে কাভানির উদযাপন।

গোল করে কাভানির উদযাপন।

ম্যাচের ১৯ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে এগিয়ে দেন চিয়েগো মোত্তা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন ইব্রাহিমোভিচ। লিগে এটা তার ১৪তম গোল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে ক্লাবের হয়ে করেছেন আরো আটটি।

রেনের হয়ে একটি গোল শোধ করেছিলেন রোমা আলেস্সানদ্রিনি। তবে শেষ মুহূর্তে গোল করে পিএসজির সহজ জয় নিশ্চিত করেন কাভানি। ১২ গোল করে লিগ ওয়ানের সেরা গোলদাতাদের তালিকায় সতীর্থ ইব্রার পেছনেই আছেন তিনি।