২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলের দ্বিতীয় স্থানে চেলসি

গত শনিবার স্টোক সিটির মাঠে ৩-২ গোলে হেরেছিল চেলসি। তবে এই শনিবার হার কিংবা ড্রয়ের হতাশায় পুড়তে হয়নি জোসে মরিনিয়োর দলকে। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 12:06 AM

Updated : 23 Aug 2022, 07:29 PM

১৬ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে ৩২ ও ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও এভারটন। শনিবার ম্যান সিটির মাঠে ৬-৩ গোলে বিধ্বস্ত হলেও ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।

স্ট্যামফোর্ড ব্রিজে ১৬ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তরেসের গোলে এগিয়ে যায় ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসি।

২৯ মিনিটে অতিথি দলকে সমতায় ফেরান মরক্কান স্ট্রাইকার মারুয়ানে শামাখ। ৩৫ মিনিটে চেলসির জয়সূচক গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস।

ইপিএলের অন্যান্য ম্যাচে এভারটন ৪-১ গোলে ফুলহ্যামকে ও কার্ডিফ সিটি ১-০ গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়েছে এবং নিউক্যাসল ইউনাইটেড ও সাউথহ্যাম্পটন ১-১ গোলে আর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও সান্ডারল্যান্ড গোলশূন্য ড্র করেছে।