২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারপাতে জুভেন্টাস-গালাতাসারাই ম্যাচ পণ্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 'বি' গ্রুপ থেকে নক-আউট পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গী কে হচ্ছে তা জানতে অপেক্ষায় থাকতে হবে আরেকটা দিন। মঙ্গলবার রাতে ইস্তানবুলে প্রচণ্ড তুষারপাতের কারণে ইতালির জুভেন্টাস ও তুরস্কের গালাতাসারাইয়ের মধ্যকার ম্যাচটি পণ্ড হয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 12:01 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

রিয়ালের জয়ে রেকর্ড রোনালদোর

উয়েফা জানিয়েছে বুধবার রাতে আবার হবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি।

৩২ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করার সময় গোল পায়নি কোনো দলই। দাগগুলো থেকে বরফ সরানোর জন্য রেফারি দুই দলের খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলেন। কিন্তু অতিরিক্ত তুষারপাতের কারণে দুই দলের অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করে রেফারি ২০ মিনিট পর ম্যাচটি আর না চালানোর সিদ্ধান্ত দেন।

ম্যাচটি ড্র করলেই নক-আউট পর্বে উঠে যাবে জুভেন্টাস। কিন্তু তা নিশ্চিত করতে তুরস্কের গালাতাসারাইয়ের চাই জয়।

গ্রুপের অন্য ম্যাচে এফসি কোপেনহেগেনকে সহজেই হারানোর পথে রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার নিজেদের মাঠে ডেনমার্কের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। এর মধ্যে একটি গোল করে গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন রোনালদো। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ খেলা এই পর্তুগিজ তারকার গোল মোট নয়টি।