২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন ক্লাসিক দাবায় এগিয়েছেন জিয়া

লন্ডন চেস ক্লাসিকের ফিদে ওপেনে পঞ্চম রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 10:58 AM

Updated : 13 Oct 2022, 03:07 PM

কেনসিংটনের অলিম্পিয়া কনফারেন্স সেন্টারে বুধবার ইংল্যান্ডের ইংল্যান্ডের আন্তর্জাতিক মাস্টার সাইমন টি আনসেলের বিপক্ষে সাদা নিয়ে জেতেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার।

এর আগে প্রথম ও তৃতীয় রাউন্ডে জয় পেয়েছিলেন জিয়া, ড্র করেছিলেন দ্বিতীয় ও চতুর্থ রাউন্ডে।

ষষ্ঠ রাউন্ডে জিয়া কালো নিয়ে খেলবেন রাশিয়ার গ্র্যান্ডমাস্টার বরিস গ্রাচেভের বিপক্ষে।