২৭ ডিসেম্বর থেকে ফুটবল লিগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর থেকে।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের লিগে দশটি দল অংশ নেবে। দলগুলো হলো ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন, ফেনী সকার ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। এদের মধ্যে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা নবাগত।
সূচি ঠিক না হলেও প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দর্শকদের মাঠে আনার জন্য একটি ম্যাচ হবে সন্ধ্যার পর।
