২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে হংকং ওপেনের শিরোপা হিমিনেসের

নিজের রেকর্ড ভেঙ্গে হংকং ওপেনের শিরোপা ধরে রাখলেন স্পেনের মিগেল আনহেল হিমিনেস। সবচেয়ে বেশি বয়সী গলফার হিসেবে ইউরোপিয়ান ট্যুর জয়ের কৃতিত্ব দেখালেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

আগামী ৫ জানুয়ারি ৫০ বছরে পা দিতে যাওয়া এই গলফার গতবছর এই টুর্নামেন্টের শিরোপা জিতে আগের রেকর্ডটি গড়েছিলেন।

হংকং গলফ ক্লাবে পারের চেয়ে মোট ১২ শট কম খেলে থাইল্যান্ডের প্রম মিসওয়াত ওবং ওয়েলসের স্টুয়ার্ট ম্যানলির সঙ্গে যৌথভারে শীর্ষে থেকে রোববার চতুর্থ রাউন্ড শেষ করেন হিমিনেস। পরে টাইব্রেকারে শিরোপা জেতেন তিনি।

১৩ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে এশিয়ান ট্যুর ও ইউরোপিয়ান ট্যুর কর্তৃপক্ষ।

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান দ্বিতীয় রাউন্ড শেষে ৯৭তম হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেন (কাট মিস করেন)।