২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনের সব শিরোপা বিদেশিদের

শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হওয়া বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনের সবগুলো শিরোপা জিতেছেন বিদেশি প্রতিযোগীরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 09:33 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

পুরুষ এককে মালয়শিয়ার যোগেন্দ্র কৃষ্ণান এবং মহিলা এককে চাইনিজ তাইপের পাই সিয়াও মা চ্যাম্পিয়ন হয়েছেন।

ফাইনালে কৃষ্ণান ২৩-২১, ২১-১৪ পয়েন্টে চাইনিজ তাইপের সু জেন হাওকে এবং পাই সিয়াও মা ২১-১০, ২১-১৩ পয়েন্টে ভারতের সাইলি রেনেকে হারিয়েছেন।

পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছেন চাইনিজ তাইপের লিয়াং জুই ও লিয়াও কুয়ান। ফাইনালে স্বদেশের হাং উইং ও চেং হ্যাংকে ২১-১৩, ২১-১৪ পয়েন্টে হারিয়েছেন তারা।

মহিলা দ্বৈতে ভারতের প্রযুক্তা ও আরতি সারা জুটি স্বদেশের ধন্যা নায়ের ও মোহিতা জুটিকে ২২-২০, ১৫-৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মিশ্র দ্বৈতের ফাইনালে মালয়শিয়ার নুরিজোয়ান ও সানিরু ২১-১০, ২১-১১ পয়েন্টে ভারতের অভিষেক ও সংস্কৃতিকে হারিয়েছেন।