২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং ওপেনে সিদ্দিকুরের বাজে সূচনা

ইন্দোনেশিয়ান ওপেনের মতো হংকং ওপেনের প্রথম দিনটা বাজে কাটলো সিদ্দিকুর রহমানের। বুধবার পারের চেয়ে এক শট বেশি খেলে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ৬৯তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 04:40 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পঞ্চম হোলে ‘বোগি’ (কোনো হোলে নির্ধারিত পারের চেয়ে একটি শট বেশি খেলা) করার পর ষষ্ঠ হোলে আবার ‘ডাবল বোগি’ (পারের চেয়ে দুই শট বেশি খেলা) করে বসেন সিদ্দিকুর। পরে দুটি ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম খেলা) করলেও বেশি এগুতে পারেননি তিনি।

গত শনিবার শেষ হওয়া ইন্দোনেশিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পারের সমান শট খেলে ৪৩তম স্থানে থাকলেও ধারাবাহিক উন্নতিতে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।

পারের চেয়ে ছয় শট কম খেলে প্রথম রাউন্ড শেষে হংকং ওপেনের শীর্ষে আছেন আয়ারল্যান্ডের ডেভিড হিগিন্স।

হংকং গলফ ক্লাবে ১৩ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করেছে এশিয়ান ট্যুর ও ইউরোপিয়ান ট্যুর কর্তৃপক্ষ। ফলে ইউরোপিয়ান ট্যুরের বাঘা বাঘা গলফাররাও অংশ নিয়েছেন মর্যাদার এই টুর্নামেন্টে।