২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস কুস্তি ১৮ ডিসেম্বর

বিজয় দিবস কুস্তি প্রতিযোগীতা আগামী ১৮ ডিসেম্বর পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । পুরুষ ও মহিলা বিভাগের ১৪টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপি এই প্রতিযোগিতার ওজন শ্রেনীগুলো হলো, পুরুষ বিভাগে ৫৫, ৬০, ৬৬, ৭৪, ৮৪, ৯৬ ও ৯৬ থেকে ১২০ কেজি এবং মহিলা বিভাগে ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৬৭ ও ৭২ কেজি।

১৭ ডিসেম্বর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফেডারেশনের অফিস কক্ষে প্রতিযোগীদের ওজন পরীক্ষা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের ১৫ ডিসেম্বরের মধ্যে ফেডারেশনে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।