২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় জুনিয়র গলফে ৪ বাংলাদেশী

ভারতের কলকাতায় এশিয়া প্যাসিফিক জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। রয়াল কলকাতা গলফ ক্লাবে ৫ ডিসেম্বর শুরু হচ্ছে টুর্নামেন্টটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

এ আসরে অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল মঙ্গলবার ঢাকা ছাড়বে।

বালক বিভাগে মোহাম্মাদ রিয়াদ হোসেন ও আফনান মাহমুদ চৌধুরী এবং বালিকা বিভাগে লিজা আকতার ও জাকিয়া সুলতানা খেলবেন।