পেছালো ফেডারেশন কাপের বাকি খেলা
দুই দিন করে পেছালো ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ।
দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।
নতুন তারিখ অনুযায়ী শুক্রবার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শনিবার দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া ও টিম বিজেএমসি। ফাইনাল ম্যাচটি হবে আগামী সোমবার।
বুধবার ও বৃহস্পতিবার দু’টি সেমি-ফাইনাল হওয়ার কথা ছিল। আর ফাইনাল হওয়ার কথা ছিল শনিবার।
