জুভেন্টাসের নাটকীয় জয়
নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য। তবে ইনজুরি সময়ে গোল করে ইতালিয়ান সেরি-আয় উদিনেসের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে গত দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। খেলার ফলাফল ১-০।
রোববার ঘরের মাঠে ইতালিয়ান লিগের রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নদের ত্রাতা ফার্নান্দো লরেন্তে। শেষ মুহূর্তে দলের মহামূল্যবান গোলটি এই স্প্যানিশ স্ট্রাইকারের।
হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা জুভেন্টাস এই জয়ের সুবাদে শীর্ষস্থান ধরে রাখলো। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।
