ম্যান সিটি ও চেলসির সহজ জয়
প্রথমে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্র, তারপর হাল সিটির কাছে লিভারপুলের হার। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে দুই পরাশক্তি পয়েন্ট নষ্ট করলেও ম্যানচেস্টার সিটি ও চেলসি কোনো ভুল করেনি। জিতেছে দুই শিরোপাপ্রত্যাশীই।
ম্যান সিটি ৩-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে। আর সাউথহ্যাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে চেলসি।
লিভারপুলের হারের কারণে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে চেলসি ও ম্যান সিটির। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি। তৃতীয় স্থানে উঠে আসা ম্যান সিটির পয়েন্ট ২৫।
চতুর্থ থেকে দশম স্থানে আছে লিভারপুল (২৪ পয়েন্ট), এভারটন (২৪), নিউক্যাসল ইউনাইটেড (২৩), সাউথহ্যাম্পটন (২২), ম্যান ইউ (২২), টটেনহ্যাম (২১) ও হাল সিটি (১৭)।
৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে মাত্র ১৩ রাউন্ড শেষ হওয়ায় শিরোপার পথ এখনো বহু দূর।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুই গোল করে ম্যান সিটির সহজ জয়ে সবচেয়ে বড় অবদান ফরাসি মিডফিল্ডার সামির নাসরির।
দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নেগ্রেদোর গোল।
নেগ্রেদোকে আগুয়েরোর অভিনন্দন।
৫৮ মিনিটে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাসরি।
ম্যান সিটির সহজ জয়ে সবচেয়ে বড় অবদান নাসরির।
গোলের পর উৎফুল্ল ম্যানচেস্টার সিটির ফুটবলাররা।
ম্যাচের ১৩ সেকেন্ডে সাউথহ্যাম্পটনকে এগিয়ে দেন রড্রিগেজ।
গোল করে সতীর্থের সঙ্গে রড্রিগেজের উদযাপন।
প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি চেলসি। তবে দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে (৫৫ ও ৬২ মিনিট) গোল করে জোসে মরিনিয়োর দলকে এগিয়ে দেন দুই ডিফেন্ডার গ্যারি কাহিল ও জন টেরি।
শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের পাস থেকে স্বাগতিকদের তৃতীয় ও শেষ গোলটি করেন সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বা।
