টিটি কোচদের প্রশিক্ষণ শুরু
টেবিল টেনিসের ১৬ জন কোচকে নিয়ে শুরু হয়েছে ‘অলিম্পিক সলিডারিটি কোচেস কোর্স লেভেল টু’-এর প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র থেকে একজন কোচও নিয়ে এসেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।
রোববার উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে প্রধান অতিথি হিসেবে আট দিনের এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।
এ সময় টেবিল টেনিস ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু উপস্থিত ছিলেন।
এই কোর্সে অংশ নিচ্ছেন মুহাম্মদ আলী, চিশতি মোহাম্মদ, শাখাওয়াত হোসেন, মাহমুদুজ্জামান, হাফিজুর রহমান, আহমেদুল হাসান, হাবিবুর রহমান মুন্না, হাসান জহির, জাহাঙ্গীর আলম, মাহবুব বিল্লাহ, মোস্তফা বিল্লাহ, নিশান হক, তারেকুজ্জামান, মাসুদ পারভেজ, রকিবুল ইসলাম ও হাবিবুর রহমান।
এই কোর্সের জন্য টেবিল টেনিস ফেডারেশন ৩ লাখ ১৩ হাজার টাকার বাজেট জমা দিয়েছে বিওএ’র কাছে। তবে মার্কিন কোচের খরচ বহন করবে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন।
