২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাগবি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

ফাইনালে নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে রাগবি লিগ বিশ্বকাপ জিতে নিল শক্তিশালী অস্ট্রেলিয়া। এটি তাদের দশম বিশ্বকাপ শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 02:06 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

শনিবার ওল্ড ট্রাফোর্ডে ৩৪-২ ব্যাবধানে জিতে অস্ট্রেলিয়া ২০০৮ সালের ফাইনালে হারার প্রতিশোধও নিল। সেবার ব্রিসবেনে ১৬-১২ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষে ৩৪-২০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল নিউ জিল্যান্ড।

বিরতির সময় ১৬-২ ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু এবার আর কিউইরা দাঁড়াতেই পারেনি ক্যাঙ্গারুদের সামনে।

ম্যাচের শুরু থেকেই চমৎকার আক্রমণে চাপ সৃষ্টি করে খেলে অস্ট্রেলিয়া। ম্যাচে কখনই তাদের হুমকির মুখে ফেলতে পারেনি নিউ জিল্যান্ড।