২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ান ওপেনে চতুর্থ সিদ্দিকুর

ইন্দোনেশিয়ান ওপেনে প্রথম রাউন্ডে বাজে খেলার পর দারুণভাবে ফিরে চতুর্থ হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 04:14 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

প্রথম রাউন্ডে যৌথভাবে ৪৩তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।

রোববার চতুর্থ বা শেষ রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলেছেন তিনি।

আর পারের চেয়ে ১৬ শট কম খেলে সাড়ে সাত লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ভারতের গগনজিত ভুলার।

প্রথম রাউন্ডে সিদ্দিকুর খেলেছিলেন পারের সমান শট, দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে উঠে আসেন অষ্টম স্থানে। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে সর্বমোট ৮ আন্ডার পার করে সিদ্দিকুর ধরে রাখেন আট নম্বর অবস্থান।

রোববার চতুর্থ রাউন্ডে সিদ্দিকুরের শুরুটা হয় অসাধারণ। প্রথম চার হোলের চারটিতেই ‘বার্ডি’ (কোনো হোলে নির্ধারিত পারের চেয়ে একটি শট কম খেলা) করেন তিনি। বাকি হোলগুলোতে আরো দুটি বার্ডি করলেও দুটি ‘বোগি’ও (পারের চেয়ে একটি শট বেশি খেলা) করেন।

আগামী ৫ থেকে ৮ ডিসেম্বর ১৩ লাখ মার্কিন ডলারের হংকং ওপেনে খেলার কথা সিদ্দিকুরের।